দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নির্বাচন বর্জনের দাবিতে শেরপুরে বিএনপির লিফলেট বিতরণ


আব্দুল মোমিন  শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে শেরপুরে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি।

৩১ ডিসেম্বর বিকেলে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। গনসংযোগকালে নের্তৃবৃন্দরা বলেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে।

তাই এই তামাশার নির্বাচন বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। গনসংযোগকালে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে করে যাচ্ছে। তাই শেখ হাসিনার এ তামাশার নির্বাচনে জনগণ যেন অংশগ্রহণ না নেয়। সে জন্য ভোটারদের মাঝে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহুমা ইসলাম রিচি, যুবদল নেতা আয়োব আলী মন্ডল, আবু রায়হান, সোহানুর রহমান লাবু, সাফিউল আলম সুবজ, ফরহাদ হোসনে, অশোক মাহমুদ রোমান, আরমান, রাফি আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেটে বিএনপি নেতারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

এক দফা দাবী আদায়ে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ৩১ ডিসেম্বর ও ১লা জানুয়ারী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও তার সমমনা দলগুলো।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪ মিনিট আগে