নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের বিশ্ব তালিকায় ৬ষ্ঠ যমুনা টেলিভিশন

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে যমুনা টেলিভিশন। সারা বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশি এ গণমাধ্যম ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে।


অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও নামের পাশে একাধিকবার এমন অর্জন যোগ করেছে যমুনা। বাংলাদেশভিত্তিক কোনো ইউটিউব চ্যানেলে হিসেবে এই র‍্যাঙ্কিয়ের সেরা তিনেও জায়গা করে নিয়েছিল যমুনা। এছাড়া, চতুর্থ ও পঞ্চম তো হয়েছেই।


এবারের এই অগ্রযাত্রায় যমুনা টেলিভিশন পেছনে ফেলেছে সিএনএন, ফক্স নিউজ, এনবিসি, এবিসির মতো চ্যানেলগুলোকে।


ইউটিউব চ্যানেলের দর্শকপ্রিয়তার পাশাপাশি কন্টেন্টের মান বিবেচনা করে সাপ্তাহিক ভিত্তিতে তালিকা প্রকাশ করে সোশ্যাল ব্লেড। এই র‍্যাঙ্কিয়ের সেরা দশ ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে শুধু যমুনা টেলিভিশনই।


টিম যমুনার সকল বিভাগের আন্তরিক প্রচেষ্টাই এমন অর্জনের নেপথ্যে বলে মনে করেন নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদ। তিনি বলেন, আমরা অন্যান্য অনেক চ্যানেলের মতো স্রোতে গা না ভাসিয়ে নিউজের গুরুত্ব বুঝে কন্টেন্ট দেয়ার চেষ্টা করি। দর্শককে বিভ্রান্ত করে ভিউ নেয়ার পরিবর্তে বরং বিভিন্ন বিষয়ে তাদের বিভ্রান্তি কাটানোর চেষ্টা থাকে সবসময়। তারই প্রতিফলন ঘটেছে সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিংয়ে।


প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা নিয়েই এগিয়ে যাচ্ছে যমুনা টেলিভিশন। এরইমধ্যে যমুনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দেড় কোটির মাইলফলক ছাড়িয়ে এগিয়েছে আরও অনেকটা পথ। ‘সোশ্যাল ব্লেডে’ও পড়েছে এর প্রতিফলন। তালিকার শীর্ষে রয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ভারতের সংবাদভিত্তিক চ্যানেল ‘আজ তাক’ দুইয়ে রয়েছে।


এমন অর্জনের প্রতিক্রিয়ায় যমুনার দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ। তিনি বলেন, আমরা মানুষের তথ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বৈচিত্র্যের দিকেও গুরুত্ব দিয়ে থাকি। বস্তুনিষ্ঠতা টিম যমুনার সর্বোচ্চ অগ্রাধিকার। সেই অঙ্গীকার নিয়েই মানুষের কাছে সর্বশেষ তথ্যটি সবার আগে পৌঁছে দেয় যমুনা টেলিভিশন। দেশে ও বিদেশে থাকা কোটি কোটি বাংলা ভাষাভাষীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ফাহিম আহমেদ।


এ বিষয়ে জানতে চাইলে  লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  আনিস কবির বলেন, জনপ্রিয় এই টেলিভিশনের টিমের সাথে আমি জেলা থেকে কাজ করে গর্ববোধ করছি।

আরও খবর