ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি'র ষান্মাসিক সভা।

হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর

ক্ষমতায়নে এএনসি'র ষান্মাসিক সভা



হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে 'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প'-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড'র কারিগরি সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর মোতাব্বির হোসেন এবং হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক  ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও এটিএন বাংলা'র জেলা প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক এম এ হান্নান, উসমান গণি রুমি, মিজানুর রহমান মিজান, হাজী শাহাদাত হোসেন তুহিন, আজিজুল ইসলাম হৃদয়, আশরাফুল ইসলাম, ঝুমা রবিদাস, বীণা রাণী দাস, নাছিমা আক্তার, সানজিদা আক্তার তারিন, লিজা আক্তার সাংবাদিক শাহেনা আক্তার, শিরিন আক্তার প্রমূখ। সভায় পইল ইউনিয়ন , তেঘরিয়া ও নিজামপুর  ইউনিয়নের দলিত রবিদাস জনগোষ্ঠীর কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সরকারি কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সাথে এডভোকেসি করে সেসব সমস্যা সমাধানের চেষ্টার সিদ্ধান্ত নেয়া হয়। এলাকায় গিয়ে সমস্যা চিহ্নিত করার লক্ষে মিজানুর রহমান মিজানকে আহবায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির সদস্যরা হলেন শেখ উসমান গণি রুমি, আজিজুল ইসলাম হৃদয়, মাহমুদা খাতুন, শাহেনা আক্তার ও কাজী তুহিন। তিন ইউনিয়নের দলিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আগামী ৬ মাস সময়সীমা নির্ধারণ করা হয়।

Tag
আরও খবর