নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

জয়পুরহাট-২ আসনে নৌকার স্বপন জয়ী উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্নঃ


রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তি পূর্ণ, ও আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে খুব খুশি হয়েছেন জয়পুরহাটের আক্কেলপুরের ভোটাররা। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়ায় ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছিলো। আক্কেলপুর উপজেলা বিভিন্ন ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, আবাল-বৃদ্ধ-বনিতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের পছন্দ মতো নিজ নিজ প্রার্থীর মার্কায় ভোটাধিকার প্রয়োগ করেন।  আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিরো বালা বলেন, বয়সের ভারে তেমন হাঁটতেও পারিনা বাবা। আমি খুব কষ্ট করে ভোট দিতে এসেছি এবং ভোটও দিয়েছি। শান্তি বালা বলেন, এবার খুব শান্তি পূর্ণ পরিবেশে নিজের পছন্দ মতো ভোট দিলাম।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন ( কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর) থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবু সাঈদ (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন (মশাল), বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন (ডাব), জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লাহ (লাঙ্গল), স্বতন্ত্র থেকে গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর (কাঁচি), আব্দুর রাজ্জাক সরদার (ঈগল) এবং আতোয়ার রহমান মন্ডল (ট্রাক)।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম জানান, আক্কেলপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ২০হাজার ৯শ ৩০জন। তার মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৬২ হাজার ৬শ ২৪টি এর মধ্যে  বাতিলকৃত ভোটের সংখ্যা ২হাজার ৪শত ২৯টি। বৈধ ভোটের সংখ্যা সর্বমোট ৬০হাজার ১শ ৯৫টি। এ উপজেলায় ভোটাররা ৫২ % ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন ৪৩হাজার ৫শ ৯০টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী (কাঁচি) মার্কা ১৪ হাজার ৮শ ২৪টি, জাতীয় পার্টি মনোনীত মোঃ আবু সাইদ নুরুল্লাহ (লাঙ্গল) ৫শ ৯৬টি, স্বতন্ত্র প্রার্থী মোঃ আতোয়ার রহমান মন্ডল (ট্রাক) ২শ ৫৩টি, জাসদের মনোনীত প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন (মশাল)৩শ ৩৭টি, স্বতন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক সরদার (ঈগল) ৯৩টি, ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত মোঃ আবু সাঈদ (আম) ৪শ১২টি, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ নয়ন (ডাব) পেয়েছেন ৮৮টি ভোট।

জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন ভোটার রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। রোববার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি।

Tag
আরও খবর