সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চান্দিনায় বিপুল ভোটে নৌকা প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের জয় লাভ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটে বেসরকারি ভাবে জয়লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। তিনি নৌকা প্রতীকে ১ লক্ষ ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে এই আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ ঈগল প্রতীকে ১১ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।

এর আগে উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. লুৎফুর রেজা লাঙল প্রতীকে ২ হাজার ১৭৮ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী তোফায়েল হোসাইন গামছা প্রতীকে ১ হাজার ৪৩৪ ভোট, গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক মাছ প্রতীকে ৫৭০ ভোট, সুপ্রিম পার্টির প্রার্থী মো. সহিদুল্লাহ্ একতারা প্রতীকে ১হাজার ১৯৮ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সালাম মিয়া ডাব প্রতীকে ৭৫২ ভোট পেয়েছেন।

নির্বাচনে ১ লক্ষ ৯৩ হাজার ৭৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২হাজার ২৭৩টি ভোট বাতিল হয়। প্রাপ্ত ভোটের শতকরা হার ৬৩.৮৯ শতাংশ।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক লাভ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই বার উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন।

২০২১ সালের ৩১ জুলাই এই আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যু হলে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বিজয় লাভের পর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিজয়কে চান্দিনাবাসীর বিজয় বলে আখ্যায়িত করেন।

আরও খবর