নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-01-2024 11:32:21 pm

মানবজাতি, সৃষ্টির সেরা তথা আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃত। আর এই স্বীকৃতি অর্জিত হয়েছে মহান আল্লাহর কাছ থেকে। তাই একজন মানুষ হিসেবে যেকোনো কর্মের ক্ষেত্রে আল্লাহর অসন্তুষ্টিমূলক কর্ম থেকে বিরত থাকা আবশ্যক। কিন্তু সমকালীন যুগে বেশ কিছু অংশে এর বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। যেমন বিভিন্ন মাজারে মৃত ব্যক্তির কবরকে সমানে রেখে সেজদা প্রদান করা হয়। বাংলাদেশের অসংখ্য স্থানে এর দেখা পাওয়া যায়। অথচ এটা স্পষ্ট হারাম কাজ। যা শিরক হিসেবে সমধিক পরিচিত। আর শিরকের গোনাহ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, নিশ্চয়ই তিনি তাদের ক্ষমা করবেন না। তবে এ ছাড়া যাকে চান ক্ষমা করেন।’ -সুরা নিসা : ১১৬


সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে, ব্যক্তি ইমানহারা হয়ে যায়। সে আর মুসলমান থাকে না। তাই নবী কারিম (সা.) কবরে সেজদা করা থেকে উম্মতকে সর্বদা সতর্ক করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন হজরত রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের সময় উপস্থিত হলো, তখন তিনি স্বীয় মুখমণ্ডলের ওপর তার একখানা চাদর দিয়ে রাখলেন। অতঃপর যখন খারাপ লাগল, তখন তার চেহারা থেকে তা সরিয়ে দিলেন এবং তিনি এ অবস্থায় বললেন, ইহুদি ও খ্রিস্টানদের ওপর আল্লাহর অভিশাপ। তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ (সেজদার স্থান) বানিয়ে নিয়েছে। অতঃপর তারা যা করেছে, তা থেকে নবী কারিম (সা.) মুসলিমদের সতর্ক করছেন।’ -সহিহ বোখারি : ৩৪৫৪ 


বর্ণিত হাদিস থেকে সহজেই বোঝা যায় যে, কোনো ব্যক্তির সম্মানার্থে কিংবা ইবাদত মনে করে কবর বা মাজারকে কেন্দ্র করে সেজদা করা যাবে না। কারণ, সেজদা একমাত্র আল্লাহর হক। তিনিই এর প্রাপ্য। এক হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘আমি যদি কাউকে অন্য কোনো লোকের প্রতি সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম।’ -জামে আত তিরমিজি : ১১৫৯


তাই ইবাদত-বন্দেগিসহ সর্বক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত যে, নবী কারিম (সা.) প্রদর্শিত পন্থার বিপরীত কিছু যেন বাস্তবায়িত হয়। কারণ আল্লাহ বলেন, ‘নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গ শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন। আর তার পরিণতি হবে জাহান্নাম এবং এ রকম জালেমের কোনো সাহায্যকারী নেই।’ -সুরা মায়েদা : ৭২


এ জন্য সেজদা ও ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এ জন্য যে, তারা আমারই ইবাদাত করবে।’ -সুরা যারিয়াত : ৬০


মুসলিম হিসেবে আমাদের ব্যক্তিজীবনে সর্বপ্রকার ইবাদতের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যার মাঝে জাগতিক ও আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে। তাই সব মুসলিমের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব কাজ থেকে সবাইকে বিরত থাকতে আহ্বান করা, কোরআন-সুন্নাহর সঠিক ব্যাখ্যা মানুষের মধ্যে উপস্থাপন করা। তবেই গড়ে উঠবে, শিরক ও বিদআতমুক্ত একটি সুন্দর মুসলিম সমাজ। মনে রাখবেন, হজরত রাসুলুল্লাহ (সা.) জীবনের শেষপ্রান্তে এসে বলেছেন, ‘সাবধান, তোমরা কবরসমূহকে সেজদার স্থান বানাবে না। আমি এরূপ করতে তোমাদের নিষেধ করে যাচ্ছি।’ -সহিহ মুসলিম : ১০৭৫

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২২ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭৬ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে