ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-01-2024 02:52:31 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা ৪৭ নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের ২ দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত নির্বাচনী এলাকা হতে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নলিখিত সময়সূচী ঘোষণা করছে।


প্রজ্ঞাপনে জানানো হয়, নওগাঁ-২ আসনে অনুষ্ঠেয় নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করবেন ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২৩ জানুয়ারি।


নির্বাচনের প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি। নওগাঁ-২ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে ২৬ জানুয়ারি। এরপর ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।


গত বছরের ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচী ঘোষণার পর এরই মধ্যে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে