দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

আলোচিত ফুয়াদ কাজী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিতদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

১০ জানুয়ারী বুধবার সকাল ১১টায় সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এমদাদুল উলুম নুরানী, হাফেজী ও কাওমি মাদ্রসার সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন নিহত ফুয়াদ কাজীর পরিবারের সদস্য ও স্থানীয় জনগন। 
এসময় নিহতের ছেলে সাফিন কাজী কান্নায় ভেঙে পড়ে তার পিতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার(সাবেক) আবদুল বারেক হাওলাদার, নিহত ফুয়াদ কাজীর পিতা মকবুল হোসেন কাজী, সন্তান সাফিন কাজী, বড় ভাই ফয়সাল কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম শহিদুল ইসলাম পান্নু।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলম খান, আমিরুল ইসলাম রাজিব, জুয়েল কাজী, মোসাদ্দেক আলী শহীদ, মাসুদ আলম বেপারী, কবির শিকদার, বদরুল আলম, মারুফ জোমাদ্দার,   মহিউদ্দিন খান প্রমুখ।

ববক্তারা বলেন ফুয়াদ কাজী আমাদের এলাকার একজন সবার সুপরিচিত মুখ সে কারও সাথে এমন আচরণ করেনি যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে। তাকে হত্যা করতে দূরের মানুষ আসেনি আমাদের আশেপাশের কেউ না কেউ ফুয়াদ কাজী হত্যার সাথে জড়িত। আমাদের দাবী দ্ররুতম  সময়ের মধ্যে আসামীদের শনাক্ত করে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন। 

উল্লেখ্য গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১০টার দিকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৯ জানুয়ারী নিহতের বড় ভাই ফয়সাল কাজী বাদি হয়ে অজ্ঞাত আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে