আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে উপকারভোগীদের মাঝে গৃহনির্মাণ উপকরণ বিতরণ।

লাখাইয়ে উপকারভোগীদের মাঝে গৃহনির্মাণ উপকরণ বিতরণ। 


হাওরাঞ্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী পালনকারী উপকারভোগীদের মাঝে গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি)  দুপুর বেলা উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের কার্যালয়ে উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব)  ডক্টর আব্দুস সাত্তার বেগ,প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই অনলাইন প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ। উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা বলেন লাখাইয়ে ডিম,মাংস ও দুধ উৎপাদনে সম্ভাবনাময় অঞ্চল। বর্তমানে লাখাইয়ে ডিম ও মাংস উৎপাদন এ উদ্বৃত্তের পর্যায়ে এবং দুধ উৎপাদনে উদ্বৃত্তের কাছাকাছি পর্যায়ে রয়েছে। বর্তমান সরকার প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকার ভোগী দের ছাগল,মুরগী ও মুরগির খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ দিয়ে যাচ্ছেন। এতে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠবে,স্বাবলম্বী হবে দেশ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ৩২২ জন উপকার ভোগীর হাতে উপকরণ তুলে দেন প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ।

Tag
আরও খবর