ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে নার্সারীতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছে হাবিবুর রহমান।


লাখাইয়ে বিভিন্ন ধরনের শাকসবজি ও  ফলদ বৃক্ষের চারা উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের ষাটোর্ধ হাবিবুর রহমান। 

খোঁজ নিয়ে জানা যায় এক সময় হাবিবুর রহমান সিলেট অঞ্চলের বিয়ানীবাজার উপজেলার একটি নার্সারীতে কাজ করতো।নার্সারীতে সে মাসিক বেতন পেত ১২ হাজার টাকার মতো। দীর্ঘদিন এ চাকুরির সুবাদে তাঁর নার্সারীর বিষয়ে বেশ অভিজ্ঞতা অর্জন করে।

কিন্তু নার্সারীর চাকুরীর বেতন সন্তোষজনক না হওয়ায় চলতি বছরের মাঝামাঝি সময়ে সে চাকুরী ছেড়ে নিজের বাড়িতে ১০ শতাংশ জমিতে প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বেগুন, পেঁপে,পেয়ারা , মরিচসহ বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে বিপণন করার লক্ষ্য নিয়ে গড়ে তুলেন "মায়ের দোয়া  নার্সারী"। নার্সারীতে বিভিন্ন ধরনের চারা উৎপাদন এ প্রয়োজনীয় মাটি সংগ্রহ,   বীজ,সার,পলিথিন এর টোঙ্গাসহ খরচ হয় ১২-১৫ হাজার টাকার মতো। স্বল্প মেয়াদি চারা উৎপাদন করায় তা ২ মাস পর পর বিক্রি করা উপযোগী হয়ে উঠে।তখন সে 

এ নার্সারীতে উৎপাদিত চারা  উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে আসছেন। এতে প্রতি ২ মাস পর উৎপাদিত চারা ২৫-  ৩০ হাজার টাকা বিক্রি করতে পারেন।এতে তার মুনাফা কম হলেও তার প্রত্যাশা পর্যায়ক্রমে নার্সারী সম্প্রসারণ করতে পারবেন তখন সে আশানুরূপ মুনাফা পাবেন। 

   হাবিবুর রহমান এর ৩ ছেলে ২ মেয়ে নিয়ে তার ৭ সদস্যের পরিবারে ৩ ছেলে বর্তমানে ঢাকায় ক্ষুদ্র ব্যবসায় জড়িত এবং ১ মেয়ে কলেজ এ পড়ালেখা করছে।

এ বিষয়ে হাবিবুর রহমান এর সাথে আলাপকালে জানান আমি নার্সারীতে চাকুরী ছেড়ে নিজের বাড়িতে নার্সারী করেছি। আমি আশাবাদী চাকুরির চেয়ে এ পেশায় আসাতে স্বাবলম্বী হতে পারব।

আমার বড় ধরনের নার্সারী করার ইচ্ছে রয়েছে। তবে পূঁজির অভাবে তা এখনও পেড়ে উঠিনি।এক্ষেত্রে সরকারিভাবে সহযোগিতা পেলে আমি আরো বড় পরিসরে নার্সারী করার ইচ্ছে। কারন আমাদের লাখাই উপজেলার বড় ধরনের কোন নার্সারী এখনো গড়ে উঠছে না।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে শাকসবজি, ফলমূল চাষে আগ্রহ বাড়ছে তবে এখন চারা উৎপাদনে তেমন কোন উল্লেখযোগ্য নার্সারী গড়ে উঠছে না। আমরা উদ্যমী কৃষকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করছি। ইতিমধ্যে অনেকে সীমিত পরিসরে চারা উৎপাদন করছে। এ ক্ষেত্রে নিজ উদ্যোগ এ নার্সারী গড়ে তুলায় তাকে সাধুবাদ জানাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উদ্যোমী কৃষক হাবিবুর রহমান কে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ এর  ব্যবস্থা গ্রহন সহ সহযোগিতা করব যাতে সে বড় ধরনের নার্সারী গড়ে তুলতে পারে।

আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে