নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শেখ হাসিনাকে বিমসটেক ও নিপ্পন ফাউন্ডেশনের অভিনন্দন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-01-2024 01:59:05 pm

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ পাওয়ায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ও নিপ্পন ফাউন্ডেশন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

বিমসটেক’র মহাসচিব ইন্দ্র মণি পান্ডে প্রধানমন্ত্রীকে এক অভিনন্দন পত্রে বলেছেন যে বিমসটেকের সচিবালয় এবং তার নিজের পক্ষ থেকে, ‘টানা চতুর্থ মেয়াদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ তিনি বলেন, ‘বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে, আপনার নেতৃত্বে বাংলাদেশ বিমসটেকের কাঠামোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’  

মহাসচিব পর্যবেক্ষণ করেন যে বিমসটেকের একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও টেকসই বঙ্গোপসাগর অঞ্চল গড়ে তোলার দৃষ্টিভঙ্গি অর্জনে বাংলাদেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ থাকবে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আগামী বছরগুলোতে বিমসটেককে নতুন উচ্চতা অর্জনে এবং একে একটি প্রাণবন্ত আঞ্চলিক সংস্থায় রূপান্তরিত করতে অবদান রাখবে।’ বিমসটেকের মহাসচিব হিসেবে তিনি শেখ হাসিনার কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা ও পরামর্শের অপেক্ষায় রয়েছেন বলে জানান।

অপর এক বার্তায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তিনি বাংলাদেশের আরও উন্নয়নে শেখ হাসিনার আত্ম-নিবেদনের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনি আপনার ব্যস্ত সময়সূচির মধ্যেও গত নভেম্বরে আপনার উপস্থিতিতে দ্বিতীয় জাতীয় কুষ্ঠ সম্মেলনের নেতৃত্ব দিতে ইচ্ছুক ছিলেন।’ তিনি বলেন, গত কয়েক বছর ধরে কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী কুষ্ঠরোগ কার্যক্রম স্থবিরতার সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, আপনার দেশে জাতীয় কুষ্ঠ সম্মেলনের আয়োজন শুধু আপনার দেশের মধ্যে কুষ্ঠরোগ কর্মসূচিগুলেকে শক্তিশালী করার একটি সুযোগ হিসাবে কাজ করে না, বরং আপনার দেশকে একটি সফল মডেল হিসাবে ব্যবহার করে বিশ্বব্যাপী কুষ্ঠরোগ কর্মসূচিগুলেকে শক্তিশালী করবে।’ নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘আমি আপনার দেশের প্রচেষ্টায় ব্যাপক সমর্থন দিতে প্রতিশ্রুুতিবদ্ধ’ বলেও উল্লেখ করেন।

আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৫৬ মিনিট আগে