দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সাংবাদিক, লেখক, গবেষক ও দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব সভাকক্ষে দৈনিক গাউছিয়া পত্রিকার উদ্যেগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। পত্রিকার প্রকাশক অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত।

এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, দৈনিক গাউছিয়ার আইন উপদেষ্টা  বনি আমিন বাকলাই, দৈনিক গাউছিয়ার বার্তা সম্পাদক, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি কেএম সবুজ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ প্রমূখ। 

স্মরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি দিলিপ মন্ডল,  আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি তরুন সরকার প্রমুখ। 

স্মরণ সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান খান বানিজ্য বিভাগের ছাত্র হয়েও  সংবিধান ও আইন বিশেষজ্ঞ ছিলেন তিনি। একজন পরিচ্ছন্ন ও বিনয়ী সাংবাদিক হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন। তাঁর লেখা সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক বইটি ব্যপক পাঠক সমাদৃত হয়েছে। মিজানুর রহমান খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান। তাঁকে হারিয়ে এ জেলা এক ক্ষণ জন্মা মানুষকে হারিয়েছে।  পরে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার নলছিটি পৌরসভার স্টেশন রোডের বাস ভবনে প্রয়াতের আত্মার শান্তি কামনায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে