শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী, সহযোদ্ধা, বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান ও পানপট্টি ইউনিয়ন এর সূর্য সন্তান সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী, সহযোদ্ধা, বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার মরদেহ নেওয়া হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকেই।


এসময় ফুল ও দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। পরে মহিলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, যুবলীগ, শ্রমিক লীগ, মৎস্য লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং মুক্তিযোদ্ধা, শিক্ষক,  পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের জনগণ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শুক্রবার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার পানপট্টি হাই স্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর পরে দুপুর ২টায় পৌর শহরের জৈনপুরী হুজুরের খানকা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন আল হেলাল ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মো: ফেরদৌস আলম খান। জানাযা শেষে শুক্রবার  বিকেলে  গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।


বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোকে শ্রদ্ধা জানাতে তার নামাজের জানাযায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম শাহজাদা,  পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু সাহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু: শাহ আলম ও জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো সহ আরো অনেকে।


তার মৃত্যুেতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আফজাল হোসেন। তার লিখিত শোকবার্তা পাঠ করে শোনান সংসদ সদস্য এস এম শাহজাদা। 


১৯৭১ সালের ১৮ নভেম্বর গলাচিপার পানপট্টিতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, সেই যুদ্ধে বীরত্বের সাথে অংশ নেন গোলাম মোস্তফা টিটু। একসময় দৈনিক খবরের গলাচিপা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। এছাড়াও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।


বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।  পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি নিউমোনিয়া ধরা পড়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও খবর