উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়ায় ১৫শত অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়ায় ১৫শত অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়ায় ১৫শত অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বি.পি.এম (বার), পি.পি.এম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় নারীদের মাঝে ১৫শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অসহায় নারী ঐক্য সংগঠনের মাঠ চত্তরে দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া (যৌনপল্লীর) পূর্বপাড়ার অসহায় নারীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।


রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ঢাকা নৌপুলিশ) কাজী নুসরাত এদিব লুনা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উত্তরণ ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড এর সদস্য কে এম মাহফিজুর রহমান প্রিন্স, উত্তরণ তৃতীয় লিঙ্গের গোয়ালন্দ উপজেলার দলনেতা মাহিয়া মাহি (মিলন), পূর্বপাড়ার বাসিন্দাদের (যৌনকর্মীদের) সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠন এর সভানেত্রী ঝুমুর বেগমসহ  প্রমুখ। এ সময় রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, আমাদের স্যার অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি সবসময়ই অসহায় দরিদ্র মানুষের পাশে থাকে। আমাদের স্যার অবহেলিত মানুষ ও দুঃস্থ শিশুদের সাহায্য করেন। তারি ধারাবাহিকতায় আমাদের স্যার এবার অসহায় দুস্থ নারীদের মাঝে পনেরশত কম্বল বিতরণ করেন।

এ সময় আরো বলেন, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রীর ঝুমুর বেগম বলেন আমাদের দেখার মতো কেউ নেই এই ডিআইজি হাবিবুর রহমান স্যার আমাদেরকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করে। কোরবানির ঈদের সময় গরুর মাংস,শীতের সময় শীতের কম্বল এবং করোনা ভাইরাস এর সময় আমাদেরকে চাল, ডাল, তেল অনেক কিছুই দিয়েছেন।
আরও খবর