তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ দিনের সফরে আজ পাবনা আসছেন রাষ্ট্রপতি



চারদিনের সফরে আজ সোমবার (১৫ জানুয়ারি) পাবনা আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তৃতীয়বারের মতো নিজ জেলা সফর করবেন তিনি। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।   এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা আসবেন রাষ্ট্রপতি। ১২.৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টারটি। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি বিশ্রাম নেবেন তিনি। সেখানেই রাত যাপন করবেন রাষ্ট্রপতি।


১৬ জানুয়ারি বেলা ১১টার দিকে পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। দুপুর ১টায় সার্কিট হাউজে ফিরবেন। ১৭ জানুয়ারি স্থানীয় কর্মসূচিতে অংশ নিয়ে দুপুরের পর সার্কিট হাউজে ফিরবেন। রাত যাপন শেষে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন তিনি। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর।

Tag
আরও খবর