রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

নাগেশ্নাবরী ওডাঙ্গা ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ ও কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী নাওডাঙ্গা-নিমকুশ্যা বিলের উপর ব্রিজটি চলাচল অযোগ্য হওয়ায় সেটি ভেঙ্গে দিয়ে পূনঃনির্মাণ এবং ব্রিজ থেকে তালতলা সাত ভাইয়ের মোড় পর্যন্ত এক কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও সৃষ্টি মডেল পাবলিক স্কুলের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা এলাকার নাওডাঙ্গা ও নিমকুশ্যা বিলের সংযোগস্থলে নির্মিত চলাচল অযোগ্য ওই ব্রিজ ও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার সহশ্রাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সংবাদককর্মী এম সাইফুর রহমান, সৃষ্টি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, সুজাউদ্দৌলা সুজা, সমাজসেবক আনোয়ার হোসেন, হযরত আলী প্রমুখ।

বক্তারা জানান ব্রিজের দু’পাশের রেলিং এবং পাটাতনের অনেক বড় জায়গাজুরে ভেঙ্গে গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন চলাচলকারীরা। ব্রিজটির বিভিন্ন জায়গা, র‌্যালিং ভাঙ্গা ও মোকার মাটি না থাকায় যে কোনো মুহূর্তে ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে গর্ভবতি ও বিভিন্ন রোগীকে হাসপাতালে আনা নেয়া, কৃষিপন্য পরিবহন, শিক্ষার্থী ও হাট-বাজারে চলাচলকারীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১০ হাজার মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ধর্না দিয়েও কোনো প্রতীকার পাননি তারা। তাই দ্রæত ব্রিজটি ভেঙ্গে দিয়ে নতুন ব্রিজ নির্মাণসহ ব্রিজ থেকে তালতলা সাত ভাইয়ের মোড় পর্যন্ত এক কিলোমিটার কাচা রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানান তারা।

Tag
আরও খবর