উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

রামগঞ্জে ৭ম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ সুবর্ণা আক্তার (১৪) নামের ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে  (১৯ জানুয়ারি) শুক্রবার সকালে উপজেলার দরবেশপুর ইউনিয়নের মধ্যে দরবেশপুর গ্রামের পালের বাড়িতে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত স্কুল ছাত্রী সুবর্ণা আক্তার সৌদি প্রবাসী সুমন হোসেনের মেয়ে। সে একই ইউনিয়নের ডিএসকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 


স্থানীয় সূত্রে জানা, স্কুল ছাত্রী সুবর্ণার মা ঝর্ণা বেগম পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে বকাঝকা করেন। এরই সূত্রধরে সকাল ৮টায় সুবর্না অভিমান করে কাউকে কিছু না বলে নিজ রুমের ভিতর ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে।


সুবর্ণার মা ঝর্ণা বেগম জানান,আমি এবং আমার মেয়ে সুবর্ণা এক সাথে ঘুম থেকে উঠি। পরে হাত মুখ ধুয়ে রান্নাঘরে রুটি বানাতে গিয়েছি। কিছুক্ষণ পর ঘরে এসে দেখি সুবর্ণা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তবে সুবর্ণা আগে থেকেই শাররীকভাবে অসুস্থ। সে শীত আসলেই সে বেশি অসুস্থ হয়ে পড়ে। সুবর্ণার ফাঁসের বিষয়ে আমরা কাউকে সন্দেহ করিনা।

মধ্য দরবেশপুর ওয়ার্ড মেম্বার ইয়াছিন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সুবর্ণার পরিবারসহ সকলের কাছে শুনেছি সে অসুস্থ ছিল। তার গলায় ফাঁসের বিষয়ে কাউকে সন্দেহ করে না নিহতের পরিবার।


রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্ঘে প্রেরন করা হয়েছে।

আরও খবর