গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

জীবন থেকে নেয়া | সোমা মুৎসুদ্দী

ছেলেটিকে জীবন থেকে নেওয়া 

মেয়েটিকেও তাই 

ছেলেটি রোজ দু'বেলা খাবারের সন্ধানে কারখানায় খাটে, 

মেয়েটাও মাসিক আটহাজার টাকায় গার্মেন্টসে মেশিন ঘোরায়। 

অথচ ওদের ভাগ্য পরিবর্তনের মেশিন কেউ ঘোরায় না। 

ধরুন ছেলেটি কোনও বড়লোক ঘরের, 

ধরুন মেয়েটাও তাই। 

যদি ওরা প্রেমিক যুগল হতো, 

কবিতার হাতছানি দিয়ে ডেকে নিতো একে অপরকে, 

মুগ্ধতায় হারিয়ে যেতো অন্য জগতে।

কিন্তু বাস্তব বড়ই কঠিন, ছেলেটির হাতে ফুলের বদলে কারখানার কালি ! 

মেয়েটির হাতে একটি কবিতার বইয়ের পরিবর্তে সেলাই মেশিন ! 

চরিত্রগুলো জীবন থেকে নেয়া, 

চরিত্রগুলো সাদা-কালো 

চরিত্রগুলো আমি, আপনি অথবা আমাদের চারপাশের। 





সোমা মুৎসুদ্দী 

লেখক ও আবৃত্তিকার 

নন্দনকানন, চট্টগ্রাম৷ 

আরও খবর



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

২০ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে





6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

৯৮ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে