দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত

বরগুনার তালতলীর বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধারের পর টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। 

সোমবার(২২ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবমুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। পরে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখম-ল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।

উপজেলা রেঞ্জ অফিসার মো.মনিরুল ইসলাম জানান, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাইজোড়া এলাকার কাছেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। পরে স্থানীয়রা এটিকে বন্দি করে বন বিভাগকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়। প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই এটাকে উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি। তিনি আরও জানান আশেপাশের বাড়ির হাঁস-মুরগী খাওয়ার জন্য মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। 

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে