১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

ময়মনসিংহে বিএনপি'র গণসমাবেশ শেষ হলো

সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে পায়ে হেঁটে আসতে শুরু করেন নগরীর মাসকান্দা এলাকার ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটিউট মাঠে। বিএনপির কর্মী সমর্থকদের অভিযোগ, গণপরিবহন না চলায় বিভিন্ন ছোট পরিবহনে নগরীর আশেপাশের এলাকায় আসতে বাধ্য হয়েছেন তারা। পরে সেখান থেকে হেঁটে সমাবেশ স্থলে এসেছেন। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। তবে সমাবেশে যাওয়ার পথে তাদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এরমধ্যেই সকাল থেকেই বিএনপির সমর্থক নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তব্য রাখেন স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা মশিউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। বিকেল ৫টার দিকে ময়মনসিং স্টেশন রোডে বিএনপি ও আওয়ামী লীগের নেতার্কমীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্টেশনে অবস্থান যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

Tag
আরও খবর