ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে চেতনা স্কুল -২ এর শিক্ষার্থীদের মাঝে বস্ত্র ও উপকরণ বিতরণ।

লাখাইয়ে চেতনা স্কুল -২ এর শিক্ষার্থীদের মাঝে বস্ত্র ও উপকরণ বিতরণ। 

লাখাইয়ে পথশিশু নিকেতন ফাউন্ডেশন পরিচালিত চেতনা স্কুল -২ এর শিক্ষার্থীদের মাঝে মাধবপুর উপজেলার মাধবপুরের সৌদি  প্রবাসী আবুল কাসেম এর স্ত্রী মানবিক জেবুন্নেছা জেবু নিজস্ব অর্থায়নে পোষাক ও শিক্ষা উপকরণ খাতা- কলম এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৬ জানুয়ারি)  বিকালে উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পূর্ব গ্রামস্থ চেতনা স্কুল -২ এর শিক্ষার্থীদের মাঝে বস্ত্র ও উপকরণ বিতরণ অনুষ্ঠান পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উপদেষ্টা ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবিক জেবুন্নেসা জেবু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনলাইন সংবাদ মাধ্যম পুবের আলোর সম্পাদক আরিফুল ইসলাম সুমন,পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উপদেষ্টা ইয়াকুব হাসান অন্তর ও কামরুল হাসান সুজন। 

স্বাগত বক্তব্য রাখেন পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা তা শাহ নাজিমুল হক। 

আলোচনায় অংশ নেন পুবের আলোর কনটেন্ট ক্রিয়েটার মোঃ হানিফ ও সাংবাদিক মোঃ মাসুদ। 

অনুষ্ঠানে চেতনা স্কুল এর ৩০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ফুলহাতা গেঞ্জি ও মেয়ের জামা এবং খাতা-কলম তুলে দেন অতিথি বৃন্দ। এছাড়াও চেতনা স্কুল থেকে ৫ শ্রেনী উত্তীর্ণ হয়ে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়া ২ শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার ১ শত টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। 

উল্লেখ্য পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার মোড়াকরি পূর্ব গ্রামস্থ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ভূমিহীন গৃহহীনদের দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের  বাসিন্দা সুবিধা বন্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেতনা স্কুল -২ আশ্রয়ন প্রকল্প এলাকায় পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে মানবিক উদ্যোগ গ্রহণ করায় সমাজসেবক জেবুন্নেসা জেবু কে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে পথশিশু নিকেতন ফাউন্ডেশন।

Tag
আরও খবর