শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে চালককে মারপিট করে অটোরিকশা ছিনতাই

আহত রুবেল হোসেন।

বগুড়ার আদমদীঘিতে রুবেল হোসেন (৩০) নামের এক চালককে মারধরে আহত করে ফেলে রেখে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। গত শনিবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার কোদবাবুর এলাকায় এ ঘটনা ঘটে। পথচারীরা আহত রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসাপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। উক্ত অটোরিকশা চালক রুবেল হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রুবেল হোসেন ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত শনিবার সন্ধ্যার পর তার মহাজনকে অটোরিকশার ভাড়ার টাকা দিয়ে অটোরিকশাসহ রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ৮টায় সে মহাসড়কের আদমদীঘির অদুরে কোদবাবুর নামক স্থানে পৌঁছিলে ৪/৫জন দুবৃর্ত্ত তার অটোরিকশার গতিরোধ করে মারধরে মারত্মক আহত করে সেখানে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। তাকে আহত অবস্তায় আদমদীঘি হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই পুলিশঘটনাস্থ ও হাসপাতালে যান। আহত রুবেল হোসেনের স্ত্রী জেসমিন আরা বিষয়টি নিশ্চিত করে জানায়, তার স্বামীর চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় মামলা করা হয়নি।

আদমদীঘি থানার এসআই তারেক হোসেন জানান, এ ঘটনায় কেউ এখনও থানায় আসেনি।

Tag
আরও খবর