দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু



বগুড়ার শেরপুরে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার (২৮জানুয়ারি) বেলা বারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে  লাল ফিতা কেটে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহকে ঘিরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মেলাটির আয়োজন করা হয়েছে।




উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব  শাহজামাল সিরাজী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি এসএম রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কেএম ওবায়দুর রহমান। দুইদিন ব্যাপি ওই মেলায় মোট ১৮টি স্টল স্থান পেয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন। এছাড়াও রয়েছে কুইজ প্রতিযোগিতা, সেমিনার, ও কনসার্ট ফর ফিউচার।




জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, স্মার্ট বাংলাদেশের সিটিজেন হবে স্মার্ট। বিশেষ করে শেরপুরের মানুষদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই এই উদ্যোগ। সবার সহযোগিতায় এই উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সোমবার (২৯জানুয়ারি) সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও কনসার্ট ফর ফিউচারের মাধ্যমে দুইদিন ব্যাপি মেলাটির সমাপ্ত হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪ মিনিট আগে