ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

ব্যারিস্টার সুমনকে যা বললেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2024 01:27:13 am

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সুমন। সামাজিকমাধ্যমে বেশ পরিচিত মুখ তিনি। এমপি হওয়ার পর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন স্বতন্ত্রএমপিরা।



গতকাল রোববার (২৮ জানুয়ারি) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ব্যারিস্টার সুমনকে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য।


সুমন বলেন, নেত্রী আমাকে একটা কথা বলেছেন, তোমাকে তো ফেসবুক থেকেই চিনি। তুমি তো ফেসবুকের এমপিই হয়ে গেছো।


গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ব্যারিস্টার সুমন। তার প্রতীক ছিল ঈগল। ঘোষিত ফলাফল অনুযায়ী আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৪০৮। ভোট দিয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৬৯ ভোটার। এর মধ্যে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলী নৌকা পেয়েছেন ৭৯ হাজার ৫৪৩ ভোট।


এদিকে এবারের নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন অনেক নেতা। কিছু প্রার্থী দলীয় মনোনয়ন পেলেও অনেকেই আবার বঞ্চিত হয়েছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৬২ জন বিজয়ী হয়েছেন। আর এই বিজয়ীদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, কেউ কেউ আবার পদধারী।


আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম সংসদ অধিবেশন বসবে। অধিবেশনে বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি। এ নিয়ে ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।

আরও খবর