ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে সরিষার বাম্পার ফলন।

লাখাইয়ে সরিষার বাম্পার ফলন।

লাখাইয়ে তেলজাতিয় ফসল উৎপাদন এর সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় নানা প্রতিকূলতা ও মৌসুমের পর পর দুই দফা বৃষ্টি উপেক্ষা করে কৃষককেরা সরিষা আবাদ করেছেন।সরিষা আবাদ কালীন সময়ে বারংবার বৃষ্টির প্রভাবে সরিষার আবাদ অনিশ্চিত হয়ে পড়লেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রচেষ্টায় মৌসুমের   শেষ দিকে আবাদ করেছেন কৃষকেরা।বিলম্বে আবাদ হলেও আশানুরূপ ফলন হওয়ায় কৃষকের আনন্দিত। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে সরিষা আবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৩২০ হেক্টর। বৈরী আবহাওয়ার কারণে আবাদ হয়েছে ১ হাজার ৬০ হেক্টর জমি। 

সরজমিন পরিদর্শন কালে লাখাইয়ে করাব,মুড়িয়াউক, মোড়াকরি, বামৈ ইউনিয়ন এর বিভিন্ন মাঠে সরিষার ফলন দেখে চোখ জুরিয়ে যায়। বিস্তীর্ণ মাঠে যেন হলুদের সমারোহ।

মাঠে দেখা মেলে তৃতীয় লিঙ্গের সুরমা হিজরার সাথে। সুরমা হিজরা জানান আমি এ বছর আমার ১৮ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। আশাকরি ফলন ভালো হবে।একইভাবে অভিব্যক্তি প্রকাশ করেন মুড়িয়াউক গ্রামের জিসান,করাব এর মোহাম্মদ শাহজাহান, বামৈ গ্রামের আয়াত আলী সহ অসংখ্য কৃষক। নিরাশায় আশার আলো দেখে তাঁরা উল্লসিত। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন সরিষার আবাদের শুরুতে টানা দুইবারের বৃষ্টিপাতের ফলে এ বছর সরিষা কাংখিত আবাদ ও ফলন নিয়ে শংকায় ছিলাম। তবে শেষের দিকে কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সফলতা এসেছে। লাখাইয়ের কৃষকেরা খুবই পরিশ্রমী আশাবাদী। তাই চাষের লক্ষ্য মাত্রার চেয়ে আবাদ কম হলেও ফলন আশানুরূপ হওয়ার সম্ভাবণা।

Tag
আরও খবর