দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

গৃহবধূ হত্যা: স্বামী,শ্বশুর-শাশুড়ি ও দেবর গ্রেপ্তার

বরগুনার তালতলীতে নিখোঁজের দুইদিন পরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন । এই মামলায় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার(০৩ ফেব্রয়ারী) দুপুর আড়াইটার দিকে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে হত্যার সাথে সম্পৃক্ত থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তারকৃতরা হলেন-স্বামী মো. হাসান সরদার (২১),শশুর মো.সাইফুল সরদার (৪৫),শাশুড়ি ময়না বেগম (৪০) ও স্বামীর ফুফাত ভাই আবদুল(৩০)। 

জানা যায়, গত ৩১ জানুয়ারি সন্ধ্যার পরে উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া এলাকার শশুর বাড়ির কাজ শেষে গৃহবধূ সুখি (২০) নিজ কক্ষে চলে যায়। এরপর তার আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও তার কোন সন্ধ্যান পায়নি। দুইদিন পরে ২ ফেব্রায়ারী গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে নিহতের শশুর বাড়ির অদুরে ওয়াপদা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পুলিশ। পরে শুক্রবার রাতেই গৃহবধূর মা ফাতেমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এই হত্যার সঙ্গে সম্পৃক্ততা থাকায় শনিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, গৃহবধুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সেখানে কোন আসামিদের নাম উল্লেখ করেনি।  পরে সন্দেহভাজন হিসেবে স্বামী শ্বশুর-শাশুড়ি ও দেবরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা থাকায় ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪১ মিনিট আগে