এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিদিনের খবর পত্রিকার বর্ষপূর্তি উদযাপন ।

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিদিনের খবর পত্রিকার বর্ষপূর্তি উদযাপন ।
রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিদিনের খবর পত্রিকার বর্ষপূর্তি উদযাপন ।


রাজবাড়ীর গোয়ালন্দে দেশের জনপ্রিয় "দৈনিক প্রতিদিনের খবর" পত্রিকার ১ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন প্লাজার গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।

এসময় দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন'র সঞ্চালনায় পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম - এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, দৈনিক অবজারভার ও খোলা কাগজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠ ও রাজবাড়ী কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দৈনিক সময়ের কাগজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক গণমুক্তি পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, দৈনিক প্রতিদিনের খবর ও নয়া শতাব্দী পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি মো. আজমল হোসেন, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুল ইসলাম বৃটেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব আজিজ মুন্সী, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ বাজার আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ প্রমুখ।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, সত‍্য ও ন‍্যায়ের পথে সর্বদা পত্রিকা প্রতিনিধিদের লেখার কথা বলেন। সমাজের ভালো ভালো কাজ প্রচারণা করতে বলেন সেইসাথে অন‍্যায় ও অত‍্যাচারের বিরুদ্ধে বেশি বেশি সংবাদ প্রকাশ করার কথাও বলেন তিনি। সবশেষে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করেন।

আরও খবর