শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে চার জুয়াড়ি গ্রেফতার

গ্রেফতারকৃত চার জন।

বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক শ্রমিক অফিস থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল পূর্বপাড়ার আহম্মাদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), চাটখইর গ্রামের ওমর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩৫), পুশিন্দা সরদারপাড়ার মজিবর সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (২৯) ও মুরইল কোনাপাড়ার মহির মন্ডলের ছেলে বাবলু মন্ডল (৬০)। 

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ট্রাক শ্রমিক অফিসের ভিতর তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিক্তিতে ওই অফিসে ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত চারজন জুয়াড়িকে গ্রেফতার ও ঘটনাস্থল থেকে জুয়া খেলার টাকা, তাসসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর