গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

ইসলামপুরে অস্তিত্বহীন এনজিওর ৩ প্রতারক কারাগারে


জামালপুরের ইসলামপুর উপজেলায় আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করায় অস্তিত্বহীন এনজিওর ৩ প্রতারকেকে কারাগারে পাঠিয়েছে আদালত।


রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনজিওর নাম ভাঙিয়ে দরিদ্র মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামপুর থানার মামলায় দায়েরকৃত মামলায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে মৃত হোসেন মণ্ডলের ছেলে ভুক্তভোগী শাহজাহান মন্ডল বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন। 

 

যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলো, পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নলছিয়া গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), ঝাড়কাটা নলছিয়া গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৭) এবং চর গোপালপুর গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)।



মামলা সূত্রে জানা যায়, 'পল্লী দাবিদ্র কল্যাণ সংস্থা ঝাউপাড়া, কানাডা, বাংলাদেশ সংস্থা' (এনজিও) এর কর্মী পরিচয় দিয়ে যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম অঞ্চল সাপধরী এলাকায় গত কয়েকদিন ধরে প্রতারকরা দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এছাড়া এনজিওর সদস্য করে গরু, ছাগল, হাঁস, মুরগীসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি প্রতারক চক্রটি অর্ধশতাধিক পরিবারের কাছে মাথাপিছু তিনশত থেকে চারশত টাকা চাঁদা হাতিয়ে নেয়।


গতকাল শনিবার বিকেলে একপর্যায়ে আচরণ-আচরণে সন্দেহ হলে প্রতারকদের কাছে এনজিওর পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। 

এসময় কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিতি জনতা তিন প্রতারককে আটক করে থানা-পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই তিন প্রতারককে পুলিশ থানায় আনেন।


মামলার বাদী শাহজাহান মন্ডল বলেন, 'অনুদান দেওয়া নাম ভাঙিয়ে এনজিও কর্মী পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতারককে আটকিয়ে পুলিশ সোপর্দ করেছি।'



মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, 'পুলিশ জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছে। তারা পেশাদার প্রতারক দলের সদস্য। এনজিও সদস্য করার নামে গরু ছাগল, হাঁস মুরগীসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে এলাকার দরিদ্র মানুষের টাকা আত্মসাৎ করেছে।'



ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'এনজিও কর্মী পরিচয় দিয়ে দরিদ্র মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'



আরও খবর