দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

রাতের আধারে শেরপুর উপজেলা পরিষদের প্রাচীর ভেঙ্গে ফেলল দুর্বৃত্তরা।


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

গতকাল ০৪.০২.২৪ তারিখ রাত এগারোটার দিকে উপজেলা পরিষদের নির্মানাধীন প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। উল্লেখ্য, শেরপুর উপজেলা পরিষদের কোন প্রাচীর না থাকায় দীর্ঘদিন যাবত অরক্ষিত অবস্থায় ছিল উপজেলা পরিষদ প্রাঙ্গন। গত বছর উপজেলা পরিষদের প্রাচীন নির্মাণের কাজ হাতে নেয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাচীরের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে। এ অবস্থায় পরিষদের দক্ষিণ দিকে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কিন্তু সেই ফাঁকা জায়গা দিয়ে সন্ধ্যার পরে বিভিন্ন প্রকার দুর্বৃত্ত ও মাদকসেবনকারী পরিষদের ভিতর প্রবেশ করত। এ কারণে সেই ফাঁকা জায়গাটিও বন্ধ করে দেয় প্রকৌশল বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান। এর আগে সাধারণ মানুষের চলাচলের জন্য ১৮ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে একটি বিকল্প রাস্তাও তৈরি করে দেওয়া হয়। কিন্তু দুর্বৃত্ত ও মাদক সেবনকারীদের জন্য উপজেলা পরিষদের দক্ষিণ পাশের অন্ধকার জায়গাটি উপযোগী। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে তারাই কাজটি করে থাকতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন ঘটনা ঘটার খবর পেয়েই তিনি পুলিশসহ সেই স্থান পরিদর্শন করেন। ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগ ইতিমধ্যে থানায় মামলা করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন দক্ষিণ দিকের অন্ধকার জায়গাটিতে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে অফিসার্স ক্লাবের উদ্যোগে একটি ব্যাডমিন্টন কোট নির্মাণ করা হচ্ছে ‌। মাদক নয় বরং যুব সমাজকে ক্রীড়া মুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরী। প্রয়োজন হলে প্রশাসন আরো কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪ মিনিট আগে