রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

নাগেশ্বরীতে কিশোর কিশোরী ক্লাবের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো কিশোরী

নাগেশ্বরীতে কিশোর কিশোরী ক্লাবের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া ওই কিশোরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার এক দিনমজুরের মেয়ে। সে ৫ম শ্রেণি থেকে পড়ালেখা করার পর বাবার আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারেনি বলে জানা গেছে। ওই কিশোরী জানায়, তার জন্ম ২০০৯সালে। সে ৫ম শ্রেণি থেকে লেখাপড়া করার পর অভাবের কারণে এখন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে পরিবার। এখন মাদাসায় পড়ছে সে। সে বিয়ে পিড়িতে না বসে লেখাপড়া করতে চায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের নাগেশ্বরী উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার মমতাজ শারমিন লুনা জানান গোপন সংবাদ পেয়ে তিনি ৯৯৯-এ ফোন করলে নাগেশ্বরী থানার এসসআই মনজুরুল ইসলাম এবং সংবাদকর্মী ও রায়গঞ্জ ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক হাফিজুর রহমান হৃদয় এবং কেদার ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক আবু বকর সিদ্দিক এর সহযোগিতায়  রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই কিশোরীর বাড়িতে গেলে বিয়েবাড়ির লোকজন পালিয়ে যায়। পরে বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি সদস্য আব্দুল মোতালেবের সহযোগিতায় বাল্যবিয়ের শিকার কিশোরী ও তার বাবা-মাকে ডেকে নিয়ে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেন তারা। এ সময় মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে জানান কিশোরীর বাবা মা। অপরদিকে ওই কিশোরীর লেখাপড়া করানোর জন্য যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন কিশোর কিশোরী ক্লাবে কর্মরত জেন্ডার প্রমোটার ও শিক্ষকসহ উপস্থিত জনপ্রতিনিধিগণ। 

এ বিষয়ে বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি কিশোরীর পরিবারের কেউ বাড়িতে নেই। পরে ইউপি সদস্য ও গ্রামপুলিশের সহযোগিতায় মেয়ে ও তার বাবা-মাকে খুঁজে বের করে নিয়ে তাদেরকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বললে তারা মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে কথা দিয়েছে। মেয়ের পরিবার অত্যন্ত গরিব হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার লেখাপড়ার ব্যাপারে সহযোগিতা করা হবে। 

নাগেশ্বরী থানার এসআই মনজুরুল ইসলাম বলেন ৯৯৯ থেকে ফোন পেয়ে আমাদের ওসি স্যারের নির্দেশনায় আমরা দুইজন পুলিশ সদস্য সাথে সাথে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের সাথে ওই কিশোরীর বাড়িতে গেলে তারা পালিয়ে যায়। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে কিশোরীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানালে তারা মেয়ের বয়স পূর্ন না হওয়া পর্যন্ত আর বিয়ে দেবে না বলে জানিয়েছে। 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে একটা বাল্য বিয়ের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনকে জানাই। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের এক প্রতিনিধিসহ আমাদের একটি পুলিশ টিম পাঠাই। তারা সেখানে গেলে জানা যায় মেয়েটার বয়স ১৩-১৪ বছর। সে ৫ম শ্রেণি থেকে লেখাপড়া করেছে। স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটা বন্ধ করা হয়।

Tag
আরও খবর