নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে চাঁদার দাবী পূরণ না হওয়ায় হত্যার চেষ্টা

শ্যামনগরে চাঁদার দাবী পূরণ না হওয়ায় হত্যার চেষ্টা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চাঁদার দাবীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসান (৩২) কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ীর সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে মুখোশপরা দুর্বৃত্তরা এঘটনা ঘটায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আশঙ্খাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি খুলনা জেলা সদরের টুথপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের পুত্র। এঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্ততি চলছে।

স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজ কর্মস্থল হতে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় মুখোশপরা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৩৮ মিনিট আগে