জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

কুলিয়ারচর সফরে আসছেন চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন

চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন। © ফাইল ছবি


বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন একদিনের সফরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসছেন।


লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মশিউর আহমেদ এর আমন্ত্রণে, আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ শনিবার বিদ্যালয় পরিদর্শনে আসবেন এবং উক্ত


বিদ্যালয়ের ১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মশিউর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


এ উপলক্ষে চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন কে স্বাগত জানাতে প্রস্তুত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়।


উল্লেখ্য লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়টি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫, বি-১, বাংলাদেশ এর প্রয়াত জেলা গভর্নর, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ কৃষক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী, লায়ন মো. মুজিবুর রহমান উনার নিজের ও স্ত্রীর নামে প্রতিষ্ঠা করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেয়েদের শিক্ষা প্রসারে বিশেষ অবদান রেখেছেন। বর্তমানে বিদ্যালয়টির সার্বিক তত্ত্বাবধানে আছেন মরহুম লায়ন মো. মুজিবুর রহমান এর আপন ছোট ভাই পরিচালনা কমিটির সভাপতি লায়ন মশিউর আহমেদ।

আরও খবর