ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত-২

কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দিনা উপজেলার মাধাইয়া রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।

নিহত তাওহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।

স্থানীয় এক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নবাবপুর থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজার যাওয়ার পথে মাটিবাহী ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় হাসান নামের একজন যাত্রী। মারাত্মক আহতাবস্থায় তাওহিদকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর







deshchitro-6a58e28f02aee-160726075423.webp
শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

১৪ ঘন্টা ৪২ মিনিট আগে