আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে পরিকল্পিত চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকের।

লাখাইয়ে পরিকল্পিত চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। 

লাখাইয়ে দিন দিন পরিকল্পিত ও বানিজ্যিক চাষাবাদের দিকে আগ্রহ বাড়ছে কৃষকের।এতে অল্প সময়ের, স্বল্প খরচে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তাঁরা স্বাবলম্বী হয়ে উঠছেন। 

এক সময় লাখাইয়ে যে যেভাবে পারতো ইচ্ছে মতো চাষাবাদ করতো।এতে ফসল উৎপাদন হলেও বেশীর ভাগ ক্ষেত্রে আংখিত মুনাফা পেত না।কোন কোন সময় দর পতনের কারণে ক্ষতির সম্মুখীন হতে হতো।এ অবস্থা থেকে উত্তোলনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণ সভা করে ক্রপ প্যাটার্ন ও শস্য নিবিরতা নিশ্চিত করে চাষাবাদ আগ্রহী করে তুলতে প্রচেষ্টা অব্যাহত রাখে।এরই ফলশ্রুতিতে বর্তমানে কৃষকেরা আগাম ও বাজারের চাহিদা বিবেচনা করে বিভিন্ন ধরনের শাকসবজি চাষে আগ্রহী হয়ে উঠে।এতে তাঁরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে, পাচ্ছে আংখিত মুনাফা। 

অনেকে আগাম লালশাক, লাউ,লতিকচু,ধনিয়াপাতা, পালংশাক, মূলা,টমেটো, ডাঁটা সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে বেশ ভালো মুনাফা পাচ্ছে। এমনই একজন সফল মৌসুমী সব্জি চাষি লাখাইয়ের মোহাম্মদ শাহজাহান। 

চলতি মৌসুমে সে আগাম ধনিয়াপাতা,লতিকচু,লালশাক,ডাঁটা শাক, বেগুন আবাদ করেছেন। 

লাখাইয়ে মৌসুমি শাকসবজি চাষী শাহজাহান চলতি মৌসুমে বানিজ্যিকভাবে ধনিয়াপাতা আবাদে লাভবান হয়েছেন।

কৃষক শাহজাহান মিয়া জানান অন্যান্য ফসলের   পাশাপাশি তাঁর নিজস্ব ১৫ শতাংশ জমিতে এ মৌসুমে আগাম ধনিয়াপাতা আবাদ করেন।

এতে বীজ,সার ও চাষাবাদ এ তাঁর মোট খরচ হয়েছে ৩ হাজার টাকা। 

১ মাসের শেষে সে এ ধনিয়াপাতা বিক্রি করতে শুরু করছেন। 

প্রতিকেজি ধনিয়াপাতা পাইকারি দরে ৭০ টাকা করে বিক্রি করেছেন। বাজারে চাহিদা ও দাম  ভালো হওয়ায় সে বেশ লাভবান। 

এরই মধ্যে সে ৩ হাজার টাকার মতো বিক্রয় করতে পেরেছেন। এভাবে বিক্রি করতে পারলে তাঁর ১৬-১৭ হাজার টাকার মতো বিক্রয় করতে পারবেন বলে আশাবাদী কৃষক শাহজাহান মিয়া।

অল্প সময়ের  ব্যবধানে তাঁর মুনাফা হবে ১৩- ১৪ হাজার টাকার মতো। এতে সে বেশ খুশীতে। 

কৃষক শাহজাহান জানান আমি ধান চাষাবাদ এর পাশাপাশি সারাবছর মৌসুমে শাকসবজি চাষ করে আসছি। এ ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে পরামর্শ ও  সার,বীজসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন কৃষকরা বাজারের চাহিদা বিবেচনা করে ফসলের আবাদ করে তবে তাঁরা যে কোন ফসল উৎপাদন করে লাভবান হওয়ার সম্ভাবণা। তবে পরিকল্পনা মাফিক না হলে বাজারে দর পতনের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার  আশংকা থাকে। তাই আমরা কৃষকদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্রপ প্যাটার্ন অনুসরণ পূর্বক চাষাবাদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

আরও খবর