শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত

পটুয়াখালীর গলাচিপায় ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী-গলাচিপা আঞ্চলিক সড়কের বাদুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- গজালিয়া ইউনিয়নের ইসাদি গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০), গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা মো. মনির কাজির ছেলে বেলাল (২২) বলে জানা যায়। 


পুলিশ জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি বাদুরা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে গ্রিন লাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।


গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসের চালক, হেল্পারসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

আরও খবর