তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

সৌদি আরব বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী: স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-02-2024 06:23:49 am

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি আরবের মজলিশে শুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ আল শেখের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালীন অনেক দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন, কৃষি, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে, যা দুই দেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ।


মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাতে এলে এসব কথা বলেন তিনি। এ সময় তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে অধিক জনশক্তি রফতানির ওপর গুরুত্বারোপ করেন স্পিকার। তিনি সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও দুইদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে জনান।


রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, ভিশনারি নেতৃত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও দেশের জনগণকে অত্যন্ত ভালোবাসেন। বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে থাকে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় হলে দুই দেশের এমপিরা সমৃদ্ধ হবেন। বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সৌদি আরব-বাংলাদেশ পারস্পরিক সমন্বয় করে কাজ করতে পারে। দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা ও পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর