দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

সিরাজদিখান প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নির্বাচন সম্পন্ন || সভাপতি মোক্তার, সাধারণ সম্পাদক মাসুদ

মুন্সিগঞ্জ জেলাধীন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২০২৬ (দুই বছর) মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে । আজ শনিবার উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলে ।


প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে ভোট যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে লড়াই করে সালাউদ্দিন সালমান সহ-সভাপতি এবং গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। 


এর আগে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় হাজী নাজমুল মোল্লা যুগ্ন সাধারণ সম্পাদক, আজাদ নাদভী সাংগঠনিক সম্পাদক, আজিম হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক, সুলতানা আক্তার সাহিত্য ও সমাজ কল্যান সম্পাদক, মোঃ মিজানুর রহমান ক্রীড়া ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট  ১নং কার্যকরী সদস্য, আসলাম মোল্লা ৩নং কার্যকরী সদস্য ও আরিফ হোসেন হারিছ ৪নং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ২নং কার্যকরী সদস্য পদে  মনোনয়ন পত্রে প্রার্থীর  স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল হওয়ায় পদটি শুন্য রয়েছে।


উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এমদাদুল হক পলাশ ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইদুল ইসলাম খান অপু ও আনোয়ার হোসেন বাদল।


যুগোপযোগী, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশের মাধ্যমে সমাজ,দেশ তথা জাতির উন্নয়নে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সিরাজদিখানবাসীর ।

আরও খবর