ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতেরই রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে, এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!
প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা,
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?
পাহাড়তলির মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরি, প্রভাতফেরি
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
১ দিন ৩৮ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪১ দিন ১৫ মিনিট আগে
৫৬ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৬ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
৬৮ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে