ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

নির্বাচনী সংগ্রাম ও জিহাদ এবং আমার ভাবনা -ফিরদাউস হাসান কুড়িগ্রামী

নির্বাচনী সংগ্রাম ও জিহাদ এবং আমার ভাবনা

-ফিরদাউস হাসান কুড়িগ্রামী


আমি স্বইচ্ছায় আল্লাহর বিধানের সঙ্গে জুলুম করি না। আমি যদি কখনো গণতন্ত্রের কোনো নিয়মকে মেনে নেই! তবে এটি আমার উপর চাপিয়ে দেওয়া বিধান, বিধায় আমি বাধ্য হয়ে মেনে নেই। কখনোই স্বতঃস্ফূর্তভাবে আনন্দচিত্তে গণতন্ত্রের বিধানকে স্বাগত জানাই না। রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই সরকারি খাতায় বিবাহ রেজিস্ট্রি করেছি, এ নিয়ে বাড়তি কথা বলা অনুচিত বলে মনে করছি।

কিন্তু গণতন্ত্র আমাকে কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করে নাই, এটি আপনি মানলেও সঠিক না মানলেও সঠিক। আমি কখনোই জিহাদকে টেনে নিচে নামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের সঙ্গে মিলিয়ে দেই নাই। আর আমাকে কখনোই গণতন্ত্র উৎসাহ প্রদান করে নাই যে, আপনি বলুন: নির্বাচনী সংগ্রাম জিহাদের অন্তর্ভুক্ত।

কোনো বস্তু বা পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লিপিবদ্ধ করার হুকুম রাসুলুল্লাহর জামানা থেকেই চলে এসেছে, এটাকে গণতন্ত্রের সঙ্গে মিলানোর কোনো সুযোগ নেই। সেই উদাহরণ টেনে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা সম্পূর্ণ বৃথা। আব্রাহাম লিংকন মাও সে তুং আর লেলিনের ধ্বজাধারী চিন্তাধারার পক্ষ অবলম্বন করার আগেই যেন আল্লাহ আমাকে তার সান্নিধ্য লাভ করার সুযোগ দান করেন। কারণ! রাসূলুল্লাহর পক্ষ অবলম্বন করা আমার জন্য ইজ্জতের কারণ।

গণতন্ত্রের প্রতীক নির্বাচনে আমার দলের ভাগ্যে যা ছিলো! তাকে এখন সত্য-মিথ্যার প্রতীক হিসেবে জাতির সামনে উপস্থাপন করে জাতিকে বোকা ভাবার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ জাতি আগের মতো গালগল্প আর কিচ্ছা কাহিনীতে মজা পেলেও বিশ্বাস করে না, এটা যত তাড়াতাড়ি বুঝবো ততই ভালো।

এবার আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব:

অন্যের বিশ্বাস কিংবা ধর্মে আঘাত করতে রাসূলুল্লাহর তরফ থেকে নিষেধাজ্ঞা আছে, তাই আমি আমার বিশ্বাসকে কারো উপর চাপিয়ে দিতে চাইনা আর কারো বিশ্বাস নিয়ে অপমান কিংবা টানাহেঁচড়া করতে চাইনা। কেউ যদি আমার উপর তাদের বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন শক্তি থাকলে প্রতিহত করার চেষ্টা করব আর শক্তি না থাকলে এড়িয়ে চলার চেষ্টা করব। এরপরেও বাধ্য হলে অপারগ হিসেবে মেনে নিয়ে আল্লাহর কাছে বিচার দাখিল করব। তবুও অন্তর থেকে মানিয়ে নেওয়ার শক্তি এই পৃথিবীর কারো নেই।

সর্বোপরি কথা: আমি আপনি কেউই ভুলের উর্ধ্বে নই। তবে বড়দের একটি ভুলই জাতিকে গোমরাহ করে দিতে যথেষ্ট। আর শয়তান খুব দ্রুত যেখানে সফলতা অর্জন করতে পারে সেখানেই সদলবলে হানা দেয়।

Tag
আরও খবর