১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশে বাধা; আহত কর্মচারী

 কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে এক অ‌ভিভাবককে পরীক্ষার কে‌ন্দ্রে ঢুক‌তে না দেওয়ায়, চতুর্থ শ্রেণির এক কর্মচা‌রীকে মারধ‌রের অ‌ভি‌যোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ঐ কর্মচা‌রীর (জসিম উদ্দিন) মাথা ফে‌টে যায় ব‌লে জানা গেছে। প‌রে তা‌কে তাত্ক্ষণিক ভাবে চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে, প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। আজ মঙ্গলবার সকালে (২০ ফেব্রুয়ারি) আনুমানিক ৯.৪০ মিনিটে থানাহাট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রে প্রবেশের সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ওই কর্মচারির নাম জ‌সিম উদ্দিন। তি‌নি ঐ বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণির কর্মচা‌রী হিসাবে কর্মরত আছেন। জানা গে‌ছে, মঙ্গলবার এসএস‌সি পরিক্ষার ইং‌রে‌জি (প্রথম পত্রের) দিন সকাল নয়টা থে‌কে থানাহাট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের কে‌ন্দ্রে পরীক্ষার্থী ছাড়া অন‌্যদের প্রবে‌শে নি‌ষেধাজ্ঞা দেন কেন্দ্র স‌চিব ‌মোঃ তৈয়ব আলী। স‌চি‌বের নি‌র্দেশ অনুযা‌য়ী গে‌টের দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন ঐ বিদ‌্যাল‌য়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচা‌রী জ‌সিম উদ্দিন ও শফিকুল ইসলাম বাদল। এ সময় রমনা মডেল  ইউনিয়‌নের টোনগ্রাম এলাকার, জাফর হো‌সে‌নের ছে‌লে এনামুল হক নি‌জে‌কে অ‌ভিভাবক বলে দা‌বি ক‌রে, জোরপূর্বক কে‌ন্দ্রে প্রবেশ কর‌তে চাইলে তা‌কে বাধা দেওয়া হয়। প‌রে গে‌টের দা‌য়িত্বরতদের সা‌থে বাকবিতণ্ডায় জ‌ড়ি‌য়ে প‌ড়েন তারা। এক পর্যায়ে এনামুল হক তার হা‌তে থা‌কা মোবাইল দি‌য়ে মাথায় আঘাত করে ও ধাক্কা দিয়ে জ‌সিম উদ্দিনের মাথা ফেটে দেন। ঘটনাস্থ‌লে উপ‌স্থিত ছিলেন, উপ‌জেলা ছাত্রলী‌গের যুগ্ন আহ্বায়ক শাহাজাহান আলী। পরে তা‌কে সেখান থেকে ছেড়ে দেন। প‌রে অ‌ভিযুক্ত এনামুল হক সেখান থে‌কে সট‌কে পড়েন বলে জানা যায়। এবং ছাত্রলীগ নেতা শাহাজাহান আলী অভিযুক্ত এনামুল হক, তার আপন জ‌্যাঠা‌তো ভাই ব‌লে জানা গেছে। ভুক্ত‌ভোগী জ‌সিম উদ্দিন ব‌লেন, উনি (এনামুল) পরীক্ষার্থী না, ত‌বে কো‌নো কারণ ছাড়াই কে‌ন্দ্রে ঢুক‌তে চাইলে আমরা বাধা দিই। এবং এক পর্যা‌য়ে আমার ওপর চড়াও হ‌য়ে মারধর ও হা‌তে থাকা মোবাইল ফোন দি‌য়ে আমার মাথায় আঘাত কর‌লে মাথা ফে‌টে যায়। প‌রে সেখা‌নে উপস্থিত লোকজন আমা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যায়। মাথায় দুুটি সেলাই দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।


ত‌বে অ‌ভিযুক্ত এনামুল‌কে খুঁজে পাওয়া যায়‌নি। ফ‌লে তার কোন বক্তব‌্য নেওয়া সম্ভব হয়‌নি। ঘটনাস্থলে উপ‌স্থিত উপ‌জেলা ছাত্রলী‌গের যুগ্ন আহ্বায়ক শাহাজাহান আলী ব‌লেন, 'এনামু‌ল হক আমার আপন চাচাতো ভাই হয়। তার ছোট বোন ঐ কে‌ন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তাকে কলম দেওয়ার জন‌্য যে‌তে চাইছি‌ল এনামুল, কিন্তু তাকে ঢুক‌তে দেওয়া হয়‌নি। পরে  ধাক্কাধা‌ক্কির এক পর্যায়ে গে‌টে দা‌য়িত্বরত জ‌সিম উদ্দিনের মাথা ফে‌টে যায়। ত‌বে বিষয়‌টি নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা চল‌ছে ব‌লে জানান তিনি।


এ ব্যাপারে কেন্দ্র স‌চিব ও থানাহাট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী জানান, বিষয়‌টি ইউএনও স‌্যারকে জানানো হয়ে‌ছে। পরবর্তী‌তে এ বিষ‌য়ে আইনি পদ‌ক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষ‌য়ে চিলমারী উপ‌জেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম ব‌লেন, কেন্দ্র স‌চিব তৈয়ব আলী‌কে আইনি পদ‌ক্ষেপ নেওয়ার জন‌্য বলা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর



deshchitro-6addf50aebe94-251026062442.webp
সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন

১২ ঘন্টা ২১ মিনিট আগে





deshchitro-6adcce89aa2b6-241026092809.webp
আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য

১ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে