শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

এবার আইআরজিসি’র স্থল বাহিনীতে যুক্ত অত্যাধুনিক কামিকাজে-কমব্যাট ড্রোন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-02-2024 12:24:14 pm



এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল বাহিনীতে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কামিকাজে এবং কমব্যাট ড্রোন।বুধবার ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত এসব ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খুবই উপযুক্ত। 


ইরান আইআরজিসি-কে নতুন করে যে ড্রোন সরবরাহ করা হয়েছে তার মধ্যে রয়েছে শাহেদ-১৩১ এবং আবাবিল৫ কমব্যাট ড্রোন। এর মধ্যে শাহেদ ১৩১ হচ্ছে কামিকাজে ড্রোন যা শত্রুর লক্ষ্যবস্তুর উপর নিজে বিস্ফোরিত হয়। ড্রোন হস্তান্তর অনুষ্ঠানে আইআরজিসি এবং ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন এসব ড্রোন হাতে পাওয়ার ফলে আইআরজিসির স্থল বাহিনীর নজরদারি ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং ইরান-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় বিশেষ শক্তি হিসেবে কাজ করবে ড্রোনগুলো।প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে ইরান বিশাল আকারের সামরিক মহড়া চালিয়েছিল। সে সময় ইরানের সামরিক বাহিনী শত্রুর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য শাহেদ-১৩১ ব্যবহার করে এবং তাতে ব্যাপক সফলতা পায়। সেটাই ছিল শাহেদ-১৩১ ড্রোনকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা।


পরে আরেকটি মহড়ায় ইরানের সামরিক বাহিনী এই ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের কল্পিত দিমোনা পরমাণু স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালায়। ২.৬ মিটার দীর্ঘ এবং ২.২ মিটার চওড়া এই ড্রোনের ওজন ১৩৫ কিলোগ্রাম। ড্রোনটি ৯০০ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে শত্রুর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।এদিকে, আবাবিল-পাঁচ ড্রোনটি ২০২২ সালের জাতীয় সামরিক দিবস উপলক্ষে উন্মোচন করা হয়। এই ড্রোনের ডানাগুলো তুলনামূলক ছোট হওয়ায় অনেক বেশি গোলাবারুদ গ্রহণ করতে সক্ষম।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৮ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে