শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের একজন গ্রেফতার

গ্রেফতারকৃত শাহরুল ইসলাম গোলাপ ।

আদমদীঘির সান্তাহারে ট্রেনের টিকিট উচ্চ মূল্যে কালোবাজারে বিক্রি কালে শাহরুল ইসলাম গোলাপ (৩৩) নামের এক জনকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে বিভিন্ন ট্রেনের ১৪টি টিকিট, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়। গ্রেফতারকৃত শাহরুল ইসলাম গোলাপ নওগাঁ সদরের বোয়ালিয়া শেখপুর গ্রোমের গোলাম মোস্তফার ছেলে। গত বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে অনলাইন পয়েন্ট নামের একটি দোকানে শাহরুল ইসলাম গোলাপ নামের ওই ব্যক্তি কম্পিউটারে থাকা বিভিন্ন ব্যক্তির ৯০টি এনআইডি ব্যাবহার করে অনলাইনে টিকিট কেটে উচ্চ মূল্যে কালোবাজারে বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ সদস্যরা গত বুধবার রাত সাড়ে ৮টায় উল্লেখিত দোকোনে অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ২৩টি সিটের ১৪টি টিকিট উদ্ধারসহ তাকে গ্রেফতার ও একটি মোবাইল ফোন, একটি কম্পিউটার জব্দ করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃত শাহরুল ইসলাম গোলাপের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর