শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে টায়ার পুড়ে তেল তৈরি করায় কারখানার ৩ লাখ টাকা জরিমানা

অভিযান পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

বগুড়ার আদমদীঘিতে বৈধ কাগজ ছাড়াই যানবাহনের টায়ার পুড়ে অভিনব কায়দায় ফার্নিস তেল তৈরি করে পরিবেশ দুষনের দায়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানার অভিযুক্তকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় এ জরিমানা করেন আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। অভিযানে র‌্যাবের সদস্যরা উপস্থিতি ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর এলাকায় এক শ্রেনির অর্থলোভি ব্যক্তি বিভিন্ন যানবাহনের টায়ার কিনে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় বৈধ কাগজপত্র ছাড়াই অভিনব কায়দায় ফার্ণিস তেল তৈরি করে এলাকার পরিবেশ দুষন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন র‌্যাব সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বশিপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্তকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ আইনের ৬(ক) ও ৬(গ) ধারা ভঙ্গে সারণিক ০৬ ধারায় পৃথক ভাবে ১লাখ ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর