সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

ধামরাইয়ে স্ত্রীকে জবাই করে হত্যা

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রথম স্বামীর কা‌ছে ফি‌রে যাবে সন্দে‌হে ‌শার‌মিন না‌মের এক নারী‌কে গলা কেটে হত্যা করেছে দ্বিতীয় স্বামী। নিহত শার‌মিন তিন সন্তা‌নের জননী। শনিবার (২৪ ফেব্রুয়া‌রি) দুপুরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধোতরা গ্রামে কৃষি ইনস্টিউটিটের পশ্চিম পাশে এ ঘটনা‌টি ঘ‌টে‌।

নিহত শার‌মিন আক্তার (২৮) উপ‌জেলার বরু‌ন্ডি এলাকার আব্দুল মান্না‌নের মে‌য়ে।

খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য মা‌নিকগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ ক‌রে‌ছে।

হত্যার ঘটনায় অ‌ভিযুক্ত ২য় স্বামী ধামরাই উপ‌জেলার হাতকোড়া গ্রা‌মের রাজ্জাক মু‌ন্সির ছেলে রতন।

জানা গে‌ছে, শারমিনের প্রথম স্বামী ম‌নোয়ার‌কে রে‌খে বছর দু‌য়েক পূ‌র্বে রতন‌কে বি‌য়ে ক‌রে। ক‌য়েকমাস পূ‌র্বে রত‌নের সঙ্গে সম্প‌র্কের অবন‌তি হয় ও তারা পৃথক বসবাস শুরু ক‌রে। সম্প্রতি রত‌নের সঙ্গে তালাক হয় শার‌মি‌নের কিন্তু রতন প্রতি‌নিয়ত শার‌মি‌নের সঙ্গে যোগা‌যোগের চেষ্টা কর‌তে। আর শার‌মিন তার প্রথম স্বামী ম‌নোয়া‌রের কা‌ছে ফি‌রে যা‌বে এ স‌ন্দে‌হে শ‌নিবার দুপু‌রে শার‌মিন‌কে ঘটনাস্থ‌লে নি‌য়ে গিয়ে জবাই ক‌রে হত্যা ক‌রে। পরে দৌ‌ড়ে পা‌লি‌য়ে যায়।

নিহত শারমিনের বাবা মানু শিকদার বলেন, আমার মেয়ের সঙ্গে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হাসাদা গ্রামের তহিরুদ্দীনের পুত্র মানোয়ারের (৪২) এর সঙ্গে ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে ৩ সন্তান রয়েছে। শারমিনের প্রথম স্বামী মনোয়ার বলেন, আমাদের সংসার ভালোই চলছিল। আমার স্ত্রী ৫ বছর ধরে ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখুলা গ্রামের রাজ্জাক মুন্সির পুত্র রতনের সঙ্গে সম্পের্কে জড়িয়ে পড়ে। গত ২২ জানুুয়ারি শারমিন রতনের সঙ্গে পালিয়ে যায়। ২৫ ফেব্রুয়ারি আমাকে তালাক নামা পাঠিয়ে দেয়। আমাদের ঘরে ৩ সন্তান থাকায় এলাকাবাসী শারমিনকে বুঝিয়ে বরুন্ডি নিয়ে আসে। আজ বিকেলে আমাদের সঙ্গে পুনরায় বিয়ের কথা ছিল। কিন্তু দুপুরেই সে খুন হলো।

সাটুরিয়া থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্বার করি। ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে মরদেহ পাঠিয়েছি। শনিবার দুপুর ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে গেছে। পরকীয়াসংক্রান্তের জের ধরে এ নৃশংস হত্যা। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১ম স্বামীকে আটক করেছি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে ২য় স্বামী রতনকেও গ্রেপ্তার করে আইনের আওয়াতায় নিয়ে আসা হবে।

Tag
আরও খবর