রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডিসিএল : ২য় কোয়ার্টার ফাইনালে ডিমলা রাইডার্স জয়ী

নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা ক্রিকেট লীগ-২০২৪ (সিজন-৭), পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটের জয় পেয়েছে ডিমলা রাইডার্স।

আজ মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ৩টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘দুঃখ চাষা’-এর আয়োজনে অনুষ্ঠিত ডিসিএল-০৭ এর ১০ম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—ডিমলা রাইডার্স বনাম মেসার্স বাদল স্টোর।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে মেসার্স বাদল স্টোর। লিটন ও মানিকের ওপেনিং জুটিতে ম্যাচে মজবুতভাবে রান গড়তে সামর্থ্য হয় তারা। তবে ডিমলার বোলারদের দাপটে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলেন তারা। প্রথম ইনিংস শেষে ১৬.০ ওভারে ৭ উইকেট হারিয়ে মেসার্স বাদল স্টোর সংগ্রহ করে ১৫৯ রান।

১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে টার্গেট পূরণে এগিয়ে যায় ডিমলা রাইডার্স। বাঁহাতি ব্যাটসম্যান খালিদের ৩৬ বলে ৬২ রান ও ডানহাতি ব্যাটসম্যান সাদিকুলের ২৪ বলে ৩৬ রানে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ডিমলা। অবশেষে ১৫.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে জয় তুলে নেয় তারা।

আয়োজকেরা জানান, আগামীকাল বুধবার (২৮শে ফেব্রুয়ারী) টুর্নামেন্টের ১১তম ম্যাচ ও তৃতীয় কোয়ার্টার ফাইনালে একই ভেন্যুতে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—দেবীডুবা প্রধানপাড়া ক্রিকেট একাদশ বনাম সোনাহার ক্রিকেট একাদশ।

Tag
আরও খবর