চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন কালবৈশাখীর তাণ্ডবে নিভল শিশুর প্রাণ ছাত্র জীবনে আড্ডা নয়, পড়াশোনায় মন দেওয়ার সুযোগ ও সময় ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে সসহায়-দুস্থ মানুষের মাঝে মেয়র প্রার্থীর কোরবানীর গোশত বিতরণ ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে শেরপুর ধনুট আঞ্চলিক সড়ককে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাঘারপাড়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় শ্রীমঙ্গলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন পৌর প্রশাসক জিয়াউর রহমান দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন

শ্রীপুরে সাংবাদিকের পরিবারের উপর হামলা নগদ অর্থ সহ স্বর্ণলংকার লোট!

গাজীপুরের শ্রীপুরে মাই টিভির গাজীপুর প্রতিনিধি মহিদুল আলম চঞ্চল খানের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা এতে বাড়িতে থাকা ওই সাংবাদিকের বাবা ও ছোট ভাইকে মারধর করে গুরুতর আহত করে তাদের কাছে থাকা বেশ কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়ন, আজুগীরচালা এলাকায় আলহাজ্ব আফতাব উদ্দিন মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী নজরুল ইসলামের দুই ছেলে গোলাম মাওলা ও সোহেল রানা মিলে বিভিন্ন সময় নেশা দ্রব্য সেবন করে এসে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা হুমকি প্রদর্শন করে থাকে। নানান বাহানা করে জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় গুরুতর আহত ওই সাংবাদিকের ছোট ভাই গণমাধ্যমে বলেন, বেশ কিছু দিন যাবত নজরুল ইসলাম ও তার ছেলেরা আমাদের জমি দখল করে নেবে বলে হুমকি দিয়ে আসছিলো। আজ  আমাদের বাড়ির উঠানের পাশে বিক্রি করা গাছ কাটার সময় গোলাম মাওলা, সোহেল ও হৃদয় বেশ কিছু লোকজন নিয়ে হঠাৎ আমার উপর চড়াও হয়ে মারতে আসে। আমি গাছ বিক্রির টাকা ও আমার কম্পিউটার কেনার টাকা সহ নগদ ৬০ হাজার টাকা প্যান্টের পকেটে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলাম। এক পর্যায়ে গোলাম মাওলা মাদকাসক্ত অবস্থায় থেকে দৌড়ে এসে আমার উপর আক্রমণ শুরু করে কিল ঘুষি দেয়। এবং তার ভাই সোহেল আমার ডান পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় । আমার বৃদ্ধ বাবা,মা আমাকে বাঁচাতে আসলে তাদেরকেও লাঞ্ছিত করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে , আমার মায়ের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন আসলে তারা আমাদের ফেলে চলে যায়। বাড়ির সকল সদস্য না থাকায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা এরা মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। পরবর্তীতে আহত ব্যক্তির বড় ভাই মাই টিভির গাজীপুর প্রতিনিধি মহিদুল আলম চঞ্চল খান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে সাংবাদিকের পরিবারের উপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেন তার সতীর্থরা।ভুক্তভোগী ওই সাংবাদিকের বাবা আলহাজ্ব আফতাব উদ্দিন অবসরপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক। চাকুরী জীবনে তিনি পার্শ্ববর্তী ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান সাংবাদিকদের বলেন। এমন ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর