শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘির অপহৃত স্কুলছাত্রী ৫দিন পর উদ্ধার

ছবি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৫) অপহরণের ৫দিন পর চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১মার্চ) রাতে চট্রগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে উদ্ধার করা হলেও অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি। গত শনিবার ওই ছাত্রীর জবানবন্দী গ্রহন ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

আদমদীঘি উপজেলার বাসিন্দা দুপচাঁচিয়া সাহাপুকুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনির ওই ছাত্রীকে একই গ্রামের কাশেম মেম্বারের ছেলে মেহেদী হাসান রাহেল বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায় উত্যক্তসহ প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার মেয়েকে অপহরণ করার হুমকি দিত। গত ২৫ ফেব্রুয়ারি বেলা ৯টায় ওই ছাত্রী একটি অটোচার্জার যোগে বিদ্যালয়ে যাবার পথে বোয়ালিয়া নামক স্থানে মেহেদী হাসান ওরফে রাহেলসহ তার সহযোগিরা জোড়পুর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে একই গ্রামের মেহেদী হাসান ওরফে রাহেল (১৯) ও তার বাবা নসরতপুর ইউপি সদস্য আবুল কাশেম (৪২) কে আসামী করে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার চট্রগ্রামের হাটহাজারী এলাকা থেকে ছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

Tag
আরও খবর