১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে এইড-কুমিল্লার ই-কমার্স বিষয়ে সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলমারীঃ এইড-কুমিল্লার ই-কমার্স বিষয়ে সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ "পণ্য কিঁনুন অনলাইনে, সময় বাঁচান দৈনন্দিন জীবনে" এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে এইড-কুমিল্লার ই-কমার্স বিষয়ে সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(২রা মার্চ) সকাল ১১ঘটিকায়, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়, পরে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন এর সভাপতিত্বে ও ক্রিস্টিয়ান-এইডের অর্থায়নে এবং এইড-কুমিল্লার বাস্তবায়নে। "Uplifting Vulnerable Communities Pathway Through Digital Access - UVCLPDA" প্রকল্পের তরুণ-তরুণীদের মাঝে এইড-কুমিল্লার ই-কমার্স উদ্যোক্তার সদস্যদের নিয়ে ই-কমার্স বিষয়ে সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারীর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রহিম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, এইড-কুমিল্লার ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুরশিদ আলম, আইসিটি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, ফিন্যান্স অফিসার মোঃ শহিদুল ইসলাম, চিলমারী উপজেলা কো-অর্উিনেটর মোঃ আরিফুল হাসান, নাগেশ্বরী উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজিজুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা কো-অর্ডিনেটর বলেন, সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো, বেকার যুব সমাজ ও তরুণ উদ্দোক্তাদের সাথে ই-কমার্স সম্পর্কে আলোচনা, সচেতনতা বৃদ্ধি এবং যাতে তারা অনলাইন ব্যাবসা সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং নিজেরা পড়াশোনা পাশাপাশি, ব্যাবসা, সংসারে কাজের পাশাপাশি অনলাইনে নিজেকে একজন সফল উদ্যাক্তা হিসেবে, নিজের জীবন গড়ে তুলতে পারে, বলে জানান তিনি।  

আরও খবর