ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

উপজেলায় স্বাস্থ্যসেবা সংকট নিরসনের লক্ষ্যেই কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2024 10:58:23 am

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জনবল সংকট ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার কারণে উপজেলাগুলোতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। আমি যদি জনবল সংকট দূর করতে পারি তাহলে মানুষ এখানে থাকবে। আমি এগুলা নিরসনের লক্ষ্যেই কাজ করছি।


৬ মার্চ, বুধবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসা ব্যবস্থা ভালোভাবে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু মেডিকেল কলেজগুলোতে ভিড় হবে না। দেশের মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা দেওয়া হয় না, সেখানে শিক্ষা ও গবেষণা করা হয়। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে গুরুত্ব দিতে হবে।


তিনি বলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটা ভালো না। জনবল সংকট রয়েছে। ভবনের সংস্কার প্রয়োজন। এছাড়া সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে একজন পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আশানুরূপ ভালো।


ডা. সামন্ত লাল সেন বলেন, সিলেট আমার জন্মভূমি। আর বিশ্বনাথে আমরা বাবা-মার বাড়ি। যদিও এখানে আমরা কোনো দিন আসিনি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের পাঁচটি বিভাগে বার্ন ইউনিট প্রতিষ্ঠায় কাজ শুরু করা হয়েছে। আমি যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করা যায়। এর মধ্যে রয়েছে সিলেট, রাজশাহী, ফরিদপুর, রংপুর ও বরিশাল।


স্বাস্থ্য কমপ্লেক্স দুটি পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৩ ঘন্টা ৫২ মিনিট আগে